অসুস্থ গাভী জবাইয়ের দায়ে কসাইয়ের জেল

বগুড়া প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ১৭:১৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৭:১৬

bogra বগুড়ার সারিয়াকান্দির বারইপাড়া গ্রামে আবদুল লতিফ নামের এক কসাইকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোশত বিক্রির উদ্দেশে অসুস্থ গাভী জবাইয়ের অপরাধে রবিবার (১৬ জুলাই) সকালে পুলিশ তাকে আটক করে। বিকালে সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদেরের ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের জানান, ‘গোশতগুলো রোগাক্রান্ত গরুর প্রমাণ পাওয়ায় কসাইকে সাতদিনের জেল ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ৬০ কেজি গোশত ধ্বংস করতে মাটির নিচে পুতে ফেলা হয়।’  তিনি আরও জানান, ‘গাভীর মালিক হযরত আলী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে। পুলিশ কসাইকে জেল হাজতে পাঠিয়েছে।’

সারিয়াকান্দি উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শহিদুল হক ও প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মাহবুব হাসান চৌধুরী পরীক্ষা করে জানান, ‘গোশতগুলো রোগাক্রান্ত গরুর।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের