হুমায়ূন আহমেদের সমাধিতে চলছে ভক্তদের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৩:৩১আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:১২

হুমায়ূন আহমেদের সমাধিতে চলছে ভক্তদের শ্রদ্ধা নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন তার বড় বোন সুফিয়া হায়দার। বুধবার সকাল পৌনে ১১টায় গাজীপুরের পিরুজালী গ্রামে তার সমাধিতে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তার পরিবারের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এরপর বেলা ১১টায় গাজীপুরের হ‌ুমায়ূন ভক্তরা তার সমাধিতে শ্রদ্ধা জানান।
গাজীপুরের হিমু পরিবহনের প্রধান সমন্বয়কারী নাসরিন সুলতানা বেবী বলেন,‘হ‌ুমায়ূন আহমেদ স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে গাজীপুরের বিভিন্ন এলাকার সামাজিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে পাঁচশ’ বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে। এছাড়াও হিমু পরিবহনের পক্ষ থেকে কোরআন খতম চলছে।’
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, ‘মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কমপক্ষে ছয়শ’ লোকের আপ্যায়নের আয়োজন করা হয়েছে। এতিম শিশু ছাড়াও
হুমায়ূন আহমেদের সমাধিতে চলছে ভক্তদের শ্রদ্ধা নিবেদন হিমু পরিবারের ৯০ জন হিমু, বিভিন্ন এলাকা থেকে আগত অতিথি, এলাকার লোকজন ও হুমায়ুন স্যারের পরিবারের লোকজন সকাল ১১টার মধ্যে চলে এসেছেন। বুধবার ভোরে স্যারের স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে আসেন।সকাল ১০টা থেকে নুহাশ পল্লীর বৃষ্টি বিলাসে কোরআন খতম চলছে।’
জনপ্রিয় এ লেখক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি।
হ‌ুমায়ূন আহমেদ শুধু সাহিত্যই রচনা করেননি, তিনি অনেক জনপ্রিয় নাটক ও সিনেমাও বানিয়েছেন। তার প্রথম টিভি নাটক ‘এইসব দিনরাত্রি’ তাকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল।
তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে নন্দিত নরকে, লীলাবতী, কবি, শঙ্খনীল কারাগার, গৌরীপুর জংশন, নৃপতি, বহুব্রীহি, দারুচিনি দ্বীপ, শুভ্র, নক্ষত্রের রাত, শ্রাবণ মেঘের দিন, জোছনা ও জননীর গল্প প্রভৃতি।
/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী