গাজীপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৪:২৩আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:৫৬

ফাঁসি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাঁও এলাকার মহিউদ্দিন (১৫) নামে এক যুবককে হত্যার দায়ে ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ জুলাই) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ব্রহ্মনগাঁও এলাকার আব্দুল কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম, মজনু সরকার ওরফে মজলু সরকারের ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালাম ওরয়ে ছেলামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু।
রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছে।

গাজীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মকবুল হোসেন ভূঁইয়া জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রহ্মনগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন তার মোবাইলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিলে ধারালো অস্ত্রের আঘাতে মহিউদ্দিনের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মকবুল হোসেন কাজল, আতাউর রহমান খান, আব্দুল করিম (ঠাণ্ডু)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী