বগুড়ায় জিপিএ-৫ এ সরকারি আজিজুল হক কলেজ সেরা

বগুড়া প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৯:৫৭

বগুড়ায় জিপিএ-৫ এ সরকারি আজিজুল হক কলেজ সেরা

বগুড়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে সরকারি আজিজুল হক কলেজ সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অনেক প্রতিষ্ঠিত কলেজ শতভাগ পাশের তালিকায় না থাকলেও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। শহরের সাতটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৫০৯ জন জিপিএ-৫ পেয়েছে।

সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার এক হাজার ৫২৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। পাশ করেছে ১ হাজার ৫০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৮৬ জন। পাশের হার ৯৮.৬৩ শতাংশ। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৪২ জন পরীক্ষা দেয়। মাত্র ২ জন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬৫ জন। পাশের হার ৯৯.৭৬ শতাংশ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন ছাত্রছাত্রী।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান জানান, ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবার ১ হাজার ৩৯১ জন পরীক্ষা দেয়। পাশ করেছে ১ হাজার ৩১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন। সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর এজাজুল হক জানান,তিনি এ ফলাফলে সন্তুষ্ট।

সরকারি মুজিবর রহমান মহিলা কলেজ থেকে এবার এক হাজার ১৫৩ জন ছাত্রী পরীক্ষা দেয়। পাশ করেছে এক হাজার সাতজন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাশের হার ৯১.৯৩ শতাংশ। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ২২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাশের হার ৯৭ শতাংশ।

 /জেবি/

আরও পড়তে পারেন: ভারতে জিএসটি চালু হওয়ায় পাথর আমদানি অর্ধেকে নেমে এসেছে



সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান