সাইবার অপরাধীদের ধরতে পুলিশের সক্ষমতা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৮:১০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৮:১৪

সরাইলে নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সাইবার অপরাধ সারা বিশ্বেই একটি চিহ্নিত অপরাধ। সাইবার অপরাধীদের ধরতে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করেছি। সাইবার ইউনিট গঠনসহ পুলিশের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সাইবার ক্রাইম দমনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব সময়ই জঙ্গি এবং সন্ত্রাসীরা প্রস্তুতি নেয়। বাংলাদেশে এখন জঙ্গিবাদ, সন্ত্রাস নেই। যে কোনও সময় জঙ্গিরা আত্মপ্রকাশ করবে সেই আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট শক্ত অবস্থানে আছে। দক্ষতা এবং সক্ষমতার সঙ্গে তারা কাজ করছে। আগামী জাতীয়  নির্বাচনও সুন্দরভাবেই হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটার সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরউজ্জামান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া টাউন হলে জেলা কমিউনিটি পুলিশিং অয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে অংশ নেন।

/বিএল/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী