চট্টগ্রামে কমেছে সবজি সরবরাহ, বেড়েছে দাম

চট্টগ্রাম ব্যুরো
৩০ জুলাই ২০১৭, ০৫:১১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ০৫:১৫
image

 

চট্টগ্রামে কমেছে সবজি সরবরাহ, বেড়েছে দাম

টানা বৃষ্টি আর বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের সবজির বাজারে। বন্যার পানিতে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। অধিকাংশ সবজি এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০/৮০ টাকায়। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০টাকায়।
খুচরা বিক্রেতারা জানান, পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। বাজারে অন্যান্য সময়ের তুলনায় এখন সবজির সংকট চলছে বলে তারা দাবি করেন।
কাজির দেউরি বাজারের সবজি বিক্রেতা মো. লোকমান বলেন, বাজারে এখন টাটকা সবজি পাওয়া যাচ্ছে না। যেগুলো পাওয়া যাচ্ছে, তার দাম অনেক বেশি। আগে যেখানে বরবটি বিক্রি করতাম ৫০/৬০ টাকায় এখন ওই বরবটি বিক্রি করতে হচ্ছে ৯০ টাকা। এখন এই সবজি পাইকারিতে কিনতে হচ্ছে ৭০টাকা দিয়ে।’
একই অভিযোগ জানিয়েছেন বহদ্দারহাট বাজারের সবজি বিক্রেতা জমির উদ্দিন।
তিনি বলেন, ‘পাইকারিতে এখন দেখে শুনে সবজি কেনার সুযোগ নেই। বাজারে সরবরাহ কমে যাওয়ায় যেগুলো বাজারে আসে ওখান থেকে কিনতে হচ্ছে। পাইকারিতেই কাঁচা মরিচ কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এরপরও অনেক আড়তে গিয়ে মরিচ পাওয়া যাচ্ছে না।’
নগরীর অন্যতম পাইকারি বাজার রিয়াজ উদ্দিন বাজারে গিয়ে খোঁজ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে। শনিবার দুপুরে ওই বাজারে গিয়ে একাধিক আড়তদারের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হয়ে যায় পাইকারিতে সবজি সরবরাহ কমেছে। অন্যদিকে বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মোকামেই কৃষকরা সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। এছাড়া টানা বৃষ্টিতে সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে পরিবহন খরচ বেড়েছে। সবজি পরিবহনে এখন আগের থেকে সময়ও বেশি যাচ্ছে।
কাঁচা মরিচের আড়তদার যমুনা ট্রেডার্সের মালিক মহিউদ্দিন বলেন, ‘বৃষ্টিতে কাঁচা মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। যেখানে বাজারে আগে প্রতিদিন দুই তিন ট্রাক মরিচ আসতো এখন এক ট্রাক মরিচ পাওয়া যায় না। সরবরাহ কমে যাওয়ায় অনেক পাইকারি বিক্রেতা আপাতত কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন বলে জানান তিনি।
ওই আড়তে বসে থাকা পাবনার সালাম ব্যাপারি বলেন, ‘প্লাবনে পাবনার অধিকাংশ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। আমরা এখন নওগা থেকে সরবরাহ করছি।’
পটিয়া বাণিজ্যালয়ের ম্যানেজার মোহাম্মদ উল্লাহ বলেন, নগরীর চাহিদার প্রায় ৮০ ভাগ সবজি সরবরাহ করা হয় পাবনা, নওগাঁসহ উত্তরবঙ্গ থেকে। বাকি ২০ শতাংশ স্থানীয় দোহাজারী, সীতাকু- ও বাঁশখালী এলাকা থেকে। টানা বর্ষণে স্থানীয় এসব এলাকার সবজি ক্ষেতগুলো নষ্ট হওয়ায় এখন চাহিদার পুরোটায় উত্তর বঙ্গ থেকে আনা সবজির উপর নির্ভরশীল।’
মের্সাস ময়নামতি ট্রেডার্সের প্রোপাইটর হাজী আব্দুর রশিদ বলেন, ‘সম্প্রতি বন্যায় উত্তর বঙ্গে অধিকাংশ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই আগের মতো সবজি সরবরাহ করা যাচ্ছে। আগে যেখানে রিয়াজ উদ্দিন বাজারে ১০ থেকে ১২ ট্রাক সবজি আসতো। এখন প্রতিদিন ৬ থেকে ৭ ট্রাকের বেশি সবজি সরবরাহ করা যাচ্ছে না। সবজির এই সংকট আরও ১৫ থেকে ২০ দিন থাকবে বলে তিনি জানান।
রিয়াজ উদ্দিন বাজারের খুচরা বিক্রেতা সোহেল জানান, বাজারে এখন প্রতিকেজি কাকরল ৫০ টাকা, টমেটো ১৩০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, শশা ৪৫ টাকা, কাকরল ৬০ টাকা, বাধাকপি ৫০ টাকা, পেপে ৩০ টাকা, বরবটি ৯০ টাকা, ঢেড়স ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে একই বাজারের শাহা আমির পোল্টি ফার্মের বিক্রেতা ইমতিয়াজ হোসেন মিরাজ বলেন, বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে মুরগির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বাজারে এখন প্রতিকেজি বয়লার মুরগি ১৪৫ টাকা, লেয়ার ২১০ টাকা, সাদা কক ১৮৫ টাকা, সোনালী ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা হাবিবুর রহমান বলেন, বাজারে দেশি মাছের দাম একটু বেশি। সামুদ্রিক মাছের দাম স্বাভাবিক রয়েছে। বাজারে প্রতিকেজি বড় সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০টাকায়, কাতল ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায়, তেলাপিয়া ১২০ থেকে ১৮০ টাকায়, ইলিশ বড় সাইজের ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী