চিত্র শিল্পী সোহেল প্রাণন বাঁচতে চান

যশোর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৫:০১আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৫:০৭

সোহেল প্রাণন ২০১৬ সালের ৮ জুলাই চিত্র শিল্পী সোহেল প্রাণনের সপ্তাহব্যাপী চতুর্থ একক চিত্র প্রদর্শনী হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেছিলেন, ‘যে ছবি আঁকে, সে কখনও বোমা ধরে না। যার হাতে থাকে রঙ, সে কাউকে কটূক্তি করতে পারে না। আজ বাংলাদেশের বিড়ম্বনাময় যে অবস্থা, তা থেকে মুক্তির পথই হচ্ছে শিল্প-সংস্কৃতির চর্চা।’

সেই চিত্র শিল্পী সোহেল প্রাণন (৪১) এখন মরণ পথের যাত্রী। তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দুই দিন পরপর কিডনি ডায়ালাইসিস করা তার পরিবারের জন্য দুরুহ হয়ে পড়েছে। সবার সহযোগিতা কামনা করেছেন শিল্পীর স্বজনরা।

সোহেল প্রাণনের বাড়ি যশোর পৌরসভার ঘোষপাড়ায়।

চারুপীঠ যশোরের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ জানান, সোহেলের চিকিৎসার খরচ সংগ্রহ করতে বৃহস্পতিবার (৩ আগস্ট) তারা যশোরের সাংস্কৃতিক সংগঠন ও যশোরের শিল্পানুরাগীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।  

সোহেল প্রাণন শিল্পী ভাস্কর মোজাই জীবন সফরী বলেন, ‘আমরা শিল্পী, কবি, সাহিত্যিক সবাই প্রচেষ্টা চালাচ্ছি সোহেলকে সুস্থভাবে ফিরিয়ে আনতে।’

সোহেল প্রাণন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে তৃতীয় তলার ৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা- হিসাবের নাম : মুহাম্মদ শামসুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর :  ১৩৮ ২১০ ৪০০ ১৭৭৭৯, প্রাইম ব্যাংক, আসাদ গেট শাখা, ঢাকা।

/এনআই/




সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম