নোয়াখালীর চাটখিল উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রতিষ্ঠান ও ডিআইএ’র পরিদর্শন বিষয়ক ভিডিও কনফারেন্সিংয়েরর মাধ্যমে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (২ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয় এই গণশুনানি। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক ও নিরীক্ষা অধিদফতরের শিক্ষা পরিদর্শক মো. গোলাম ফিরোজ, সহকারী শিক্ষা পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হারুন, কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইব্রাহীম বলেন, ‘এই কলেজের ভবনগুলো ট্রাস্টের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞান ভবন ও আইসিটি ভবন নির্মাণের জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মিত হলে স্থানীয় শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে উপকৃত হবে।’ এই কলেজ গত তিন বছরে এইচএসসি পরীক্ষায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
ট্রাকচালককে ঝলসে দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
রংপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা, প্রত্যাখ্যান করেছে শীর্ষ রাজনৈতিক দলগুলো
/টিআর/








