উল্লাপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ২০:৩৯আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ২০:৪৭

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুল খালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আব্দুল খালেক উল্লাপাড়ার মধ্য বোয়ালিয়া গ্রামের আব্দুল কাদের বিশুর ছেলে।

ভিকটিমের স্বামী জানান, ঘটনার দিন রাতে মাছ ধরার জন্য পাশের বিলে গিয়েছিলেন তিনি। এই সুযোগে আব্দুল খালেক কৌশলে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে।

তিনি আরও জানান, থানায় অভিযোগ জানানোর পর তার স্বজনদের মোবাইল ফোনে কল করে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

এসআই মহসিন আলী জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। ঘটনার পর আব্দুল খালেক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য খুঁজছে।

তবে উল্লপাড়া মডেল থানার পরিদর্শক মো. গোলাম মোস্তফা বলেন, ‘অভিযোগ জমা হলেও এখনও তা মামলা আকারে রেকর্ড হয়নি। প্রাথমিক তদন্ত হলে মামলা হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম