গাছের সঙ্গে শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১৭:৪০আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৭:৪০

কেটে দেওয়া হয়েছে ১৪০ শতক জমির ওপর লাগানো গাছ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে ১৪০ শতক জমির ওপর লাগানো ৮০টির মতো মেহগুনি ও সেগুন গাছ কে বা কারা কেটে দিয়েছে। সোমবার দিনগত রাতে গাছগুলো গোড়া থেকে কেটে দেওয়া হয়। এর ফলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই জমির মালিক ওসমান গনি।

মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে ওসমান গনি বলেন, ‘দুই বছর আগে কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে গাছসহ ১৪০ শতক জমি কিনি। গাছগুলো ১০ থেকে ২০ ফুটের মতো লম্বা হয়েছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে কে বা কারা সবগুলো গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। আমার সঙ্গে এলাকার কারও কোনও গোলোযোগ বা শত্রুতা নেই। কী উদ্দেশ্যে কারা গাছের সঙ্গে এমন শত্রুতা করলো তা আমি ভেবে পাচ্ছি না।’ এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি জিডি করবেন বলেও জানান।

ওসমান গনি কালীগঞ্জ শহরের লস্কার টাওয়ারের মালিক এবং মা ও কে জুয়েলার্সের স্বত্বাধিকারী।  

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী বলেন, ‘এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- মামলার প্রয়োজনে নিরাপত্তা দিয়ে মা-মেয়েকে বগুড়া নেওয়া হবে: পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম