শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ১৭:৪৭আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৭:৫৬

বন্যহাতির মৃতদেহ (ছবি- প্রতিনিধি)

শেরপুরে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১২ আগস্ট) সকালে জেলার শ্রীবরদীর সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের ধানক্ষেত থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে ঘটনাস্থলের পাশেই তা মাটি চাপা দেওয়া হয়। বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তারিকুল ইসলামের দাবি, ‘এটি একটি পূর্ণবয়স্ক মাদি হাতি (নারী হাতি) ছিল। এর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। এটি গর্ভবতী ছিল।’

তিনি জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে বন্যহাতির আক্রমণে হালুয়াহাটি গ্রামের এক কৃষক নিহত ও চার জন আহত হন। ওই এলাকার নিকটবর্তী ধানক্ষেত থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে বন্যহাতির একটি দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে হালুয়াহাটি গ্রামের ঘরবাড়িতে হানা দিয়ে ধান-চাল খেয়ে ফেলে। সেখানে একটি বস্তায় রাখা ইউরিয়া সারও খেয়ে ফেলে বন্যহাতির দলটি। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, বন্যহাতিটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের