শোক দিবসে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ নেতাকর্মী বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ০৯:১৭আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৯:৪০

শোক দিবসে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ নেতাকর্মী বহিষ্কার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতয়ালসহ ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে শোকজ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত দুইটি আলাদা চিঠিতে তাদেরকে শোকজ ও বহিষ্কার করা হয়।
প্রথম চিঠিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিনকে সংগঠন থেকে কেন বহিষ্কার করা হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতয়ালকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়।
অপর চিঠিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৫ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সগীর হাওলাদার, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রাজীব দেওয়ান, অনিক মাদবর, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান বাপ্পী ও কর্মী রাসেল সরদার।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ আগস্ট) শরীয়তপুর সরকারি কলেজে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতয়াল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী