জঙ্গি সাইফুলের বাবাসহ দুই জন নাশকতার মামলায় কারাগারে

খুলনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৯:২০আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:২০

জঙ্গি সাইফুল ইসলাম

রাজধানীর পান্থপথে আত্মঘাতি বোমায় নিহত হাফেজ সাইফুল ইসলামের বাবা ইমাম হাফেজ আবুল খয়েরসহ দুই জনকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন।

কারাগারে পাঠানো অপর ব্যক্তি হলেন, সাইফুলের খেলার সাথী ও সহপাঠি আব্দুল্লাহ বিন মোসাদ্দেক ওরফে সামী।

খুলনার ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন জানান,  বুধবার রাতে নোয়াকাঠি এলাকা থেকে আবুল খয়ের ও সামীকে আটক করা হয়।  ২০১৫ সালের ১৯ ডিসেম্বরের নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, সাইফুলের সহপাঠি সামীর বাবা একজন মুক্তিযোদ্ধা। তার নাম আবু ওবায়েদ মোসাদ্দেক ডিকি। সামী সাইফুলের সঙ্গে খুলনার সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। এরপর সাইফুল বিএল কলেজে ভর্তি হয়। আর সামী খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। পাশাপাশি আরএফএল গ্রুপে চাকরি করে।

/জেবি/

আরও পড়তে পারেন: গাইবান্ধায় প্রাথমিকের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম