এজলাসে হাঁটু পানি, আদালতের কাজ চলছে রাস্তায়

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ০৯:৩৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৯:৪০

রাস্তায় বসে কাজ হয় আদালতের আদালত ভবনের ভেতরে বন্যার পানি উঠেছে। তাই বলে তো আর কাজ বন্ধ রাখা যায় না। বিকল্প উপায়ে কাজ চালু রাখতে হবে। তাইতো রবিবার (২০ আগস্ট) আদালত ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নিচে চলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আমলি আদালতের বিচারিক কার্যক্রম। জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসিবুল হক আদালত পরিচালনা করেন।

আদালত ভবনের ভেতরে পানি

১৭ আগস্ট আদালতের ভেতরে বন্যার পানি ঢুকতে শুরু করে। শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড কিপার (জিআরও) আতাউর রহমান বলেন, ‘সকালে পানি একটু বেশি ছিল। তবে  বিকাল থেকে কমতে শুরু করে। রবিবার রাস্তার ওপর চেয়ার,টেবিল ও বেঞ্চ নিয়ে আমরা নিজ নিজ কাজ করি। রাস্তার ওপরই বিচারক আদালতের কাযক্রম পরিচালনা করেন। বিকাল ৫টা পর্যন্ত এভাবেই আমরা রাস্তার ওপর ছিলাম।’

আদালতের কর্মকর্তারা

বর্তমানে আদালত ভবনের ভেতরে পুলিশ ব্যারাক, এজলাস,  মালখানাসহ সব কক্ষে হাঁটু পানি রয়েছে। জরুরি কাগজপত্র ভবনের মধ্যে আসবাবপত্রের ওপরে রেখে দেওয়া হয়েছে। বিচারক,আদালতের কর্মচারী,আইনজীবী ও তাদের সহকারীদের কলার ভেলায় করে আদালতে যাতায়াত করতে হচ্ছে।

ভেলায় করে যেতে হচ্ছে আদালত ভবনে

অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, ‘একজন জজ ও একজন ম্যাজিস্ট্রেট দিয়ে উপজেলা আমলি আদালতটি পরিচালিত হয়। বিচার প্রার্থীদের কথা বিবেচনায় সমস্যা হলেও খোলা আকাশের নিচে রাস্তার ওপরেই আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম