নীলফামারীতে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ত্রাণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৭:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৭:৪৯

নীলফামারীতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন এর ত্রাণ বিতরণ নীলফামারী সদরে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্যাকেজ ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখা। বুধবার (২৩ আগস্ট) জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুইশতাধিক পরিবারকে এই ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মো. আব্দুল সালাম প্রামানিক। অনুষ্ঠানে ওই এলাকার ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি করে চাল, আড়াই কেজি আলু, আধা লিটার সোয়াবিন তেল, আধা কেজি মসুর ডাল, আধা কেজি লবন ও দুইটি করে খাবার স্যালাইন দেওয়া হয়।

রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর সাব রেজিস্ট্রার মাহমুদুল হাসান, ডিমলা উপজেলা সাব রেজিস্ট্রার জোবায়ের হোসেন, কিশোরীগঞ্জ সাব রেজিস্ট্রার তহিদুল ইসলাম, চিলাহাটী সাব রেজিস্ট্রার মনিরুজ্জামান, নকলনবিস অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি হর্ষবর্ধন রায়, সদর সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার কামরুজ্জামান, বাহালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, সাবেক অফিস সহকারি বদরুল আলম, রামনগর ইউনিয়নের সদস্য ওসমান গনি প্রমুখ।

ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড এর ত্রাণ বিতরণ অন্যদিকে, উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড জেলা সদরের চাপড়া সরমজানী, খোকশাবাড়ি, রামনগর, পঞ্চপুকুর ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই হাজার বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, চিনি, ময়দা, চিড়া, লবন ও খাবার স্যালাইন বিতরণ করে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেনচুরার সোর্সিং ব্যবস্থাপক কাওসার হোসেন, জ্যেষ্ঠ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কর্মকর্তা কাজী আবু সাঈদ, গোলাম রব্বানী প্রমুখ।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম