আজ সারিয়াকান্দিতে আসছেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ০৪:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৪:০৮

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বগুড়ার বন্যা কবলিত সারিয়াকান্দি উপজেলায় আসছেন। তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন। এছাড়া তিনি মতবিনিময় সভায়ও বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে তিনি হেলিকপ্টারে করে সারিয়াকান্দি পাবলিক মাঠে নামবেন। এরপর সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন। পরে কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেবেন। তার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

কাজী নিশাত জানান, বিকাল ৪টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, প্রধানমন্ত্রী ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক ডজন দিয়াশলাই ও এক ডজন মোমবাতি থাকবে।

এদিকে প্রায় ২০ বছর পর সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সফর সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ২৬ ফেব্রুয়ারি সারিয়াকান্দিতে এসেছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম