সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের ইন্তেকাল

নড়াইল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৭:৪৬ আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৭:৫৩

সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের ইন্তেকাল নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---- রাজেউন)। সোমবার (২৮ আগস্ট) দিনগত রাত ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে অধ্যক্ষ আবু সাঈদ খাবার খেয়ে গ্রামের বাড়ি কালিয়া উপজেলার বারইপাড়া গ্রামে শুয়ে পড়েন। এরপর হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। রাত সোয়া ১টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতফাব উদ্দিন রনি তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচ বছর আগে অধ্যক্ষ আবু সাঈদের স্ত্রী ইন্তেকাল করেন। তাদের কোন সন্তান নেই।

অধ্যক্ষ আবু সাঈদ নড়াইল-১ আসনের (নড়াইলের আংশিক ও কালিয়া উপজেলা) জাতীয় পার্টির আমলে দু’বার সংসদ সদস্য ছিলেন। জাতীয় পার্টির আমলে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং জেলা কৃষকলীগের সভাপতি নির্বাচিত হন।কর্ম জীবনে অধ্যক্ষ আবু সাঈদ খুলনা দৌলতপুর দিবানৈশ কলেজের অধ্যক্ষ ছিলেন।

মঙ্গলবার (২৯ আগস্ট)বিকাল ৩টায় বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন