ঈদে মাকে বাড়ি উপহার দিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৪

এবার ঈদে মাকে বাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা। জন্মভূমি নড়াইলের মহিষখোলায় প্রায় তিন কাঠা জমির ওপর নির্মিত হয়েছে এই নতুন বাড়ি। মায়ের স্বপ্নপূরণে নির্মিত দোতলা বাড়ির নাম রাখা হয়েছে ‘মর্তুজা কটেজ’।

মায়ের স্বপ্ন পূরণে নড়াইলে মাশরাফির বানানো বাড়ি এর আগে, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গত ৩১ আগস্ট ঢাকা থেকে নড়াইলে যান মাশরাফি। এবার নতুন বাড়িতেই ঈদ করছেন মাশরাফি ও তার পরিবার।

মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ‘ছেলের দেওয়া নতুন বাড়ি পেয়ে খুশি হয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। আর মাশরাফি যেন সারাজীবন ১৮ কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সেই দোয়া করি।’

নতুন বাড়ির ব্যালকনিতে মাশরাফির মা প্রায় তিন কাঠা জমির ওপর নতুন দোতলা (ডুপ্লেক্স) বাড়ির প্রতিটি তলায় রয়েছে এক হাজার ২৫০ স্কয়ার ফিট জায়গা। বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে- একটা বড় রুমসহ চারটি বেডরুম। প্রতিটি বেডরুমের সঙ্গে বাথরুম ও বারান্দা। এছাড়া বড় একটি ব্যালকনি রয়েছে।

দোতলায় আরও আছে পারিবারিক কক্ষ (ফ্যামিলি লিভিং রুম) ও হালকা রান্না ঘর (ড্রাই কিচেন)। এই বাড়িটির নিচতলায় রয়েছে বড় হল রুম, ডাইনিং, রান্নাঘর, গেস্ট বেড রুম, কমন বাথরুম ও গাড়ি পার্কিং ব্যবস্থা।

পরিবারের সঙ্গে ঈদ করতে নড়াইলে মাশরাফি এদিকে, নতুন এই বাড়িতে ভক্তদের জন্য নিচতলায় থাকছে বড় হলরুম। এই খবরে খুশি মাশরাফি ভক্তরা। ভক্তরা বলেন, ‘মাশরাফি তার ভক্তদের সব সময়ই মূল্যায়ন করে থাকেন। এজন্য তিনি তার নতুন বাড়িতেও ভক্তদের জন্য বড় হলরুম নির্মাণ করেছেন। এটা আমাদের বড় প্রাপ্তি।’

অপরদিকে, আগামী ৪ সেপ্টেম্বর বিকালে নড়াইলের উন্নয়নে ‘রান ফর নড়াইল’ এ অংশগ্রহণ করার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজার।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান