ঈদের দিনেও গণধর্ষণ, গ্রেফতার ১

পটুয়াখালী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৯

  ঈদের দিনেও গণধর্ষণ,  গ্রেফতার ১

পটুয়াখালীর বাউফলে ঈদের দিন এক  তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় চার জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি আজম খান ফারুকী।

আসামিরা হচ্ছে, কবির শরীফ (২৫) পিতা মৃত সামসুল হক শরীফ, জাফর গাজী (২৮) পিতা আতাহার গাজী, মিজান সরদার (২৬) পিতা আবদুর রশিদ সরদার ও সিদ্দিক (২২) পিতা হানিফ মীর। তাদের মধ্যে দুই জনের বাড়ি একই ইউনিয়নের আতশখালী ও অপর দুই জনের বাড়ি মহাশ্রাদ্ধি গ্রামে। নির্যাতিতার বাড়ি দশমিনা উপজেলায় ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী শুক্রবার তার অসুস্থ মাকে (৬৬) দেখতে পটুয়াখালী সদর হাসপাতালে যান। শনিবার সকালে হাসপাতাল থেকে বের হয়ে বাড়ি উদ্দেশে রওনা দেন। পথে বাউফলের মিলঘর মহাশ্রদ্ধী এলাকায় পৌঁছলে দুটি ভাড়া মোটরসাইকেল তার গতিরোধ করে। পরে চার যুবক তাকে জোর করে পার্শ্ববতী একটি বাগানে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে  থানায় খবর দিলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে।

বাউফল থানার ওসি আজম খান ফারুকী জানান, ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিক্যাল পরিক্ষার জন্য পটুযাখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির শরীফকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 আরও পড়তে পারেন: ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের বর্ণিল ঈদ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম