নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

নরসিংদী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২

নরসিংদীতে  সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

নরসিংদী সদর উপজেলার কান্দাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. ইলিয়াস।

নিহতরা হলেন, নরসিংদীর আমদিয়ার হাটখোলার আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুর রহমান (৫০) ও তার ছেলে রবিউল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫), সদর উপজেলার কান্দাইল এলাকার সুজন মিয়া (২০)।

ওসি মো. ইলিয়াস জানান, প্রাথমিকভাবে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ বাসগুলো উদ্ধারের জন্য কাজ করছে। উদ্ধার তৎপরতা শেষ হলে দুর্ঘটনায় কত জন হতাহত হয়েছে তার সঠিক তথ্য জানানো যাবে। এছাড়া পুলিশ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মো. বাছেদ মৃধা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মনোহরদী থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। পরে বাস ও কাভার্ড ভ্যান দুটোই খাদে পড়ে যায়। নিহতরা সবাই বাসের অপেক্ষায় থাকা যাত্রী।

আরও পড়তে পারেন: ধুনটে প্রভাবশালীদের অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে চারটি আরসিসি গার্ডার সেতু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের