মিয়ানমারে গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে তাদেরকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার।
হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন মংডু’র নুরুল আমিনের ছেলে মো. শফি (২৫), একই এলাকার নয়াপাড়া গ্রামের আহমদ হোসেনের মেয়ে হাসিনা বেগম (১৮), কুলাতলী এলাকার নুরু মিয়ার ছেলে জাফর আলম (২৫) ও হাইসুকার আব্দুল জব্বারের ছেলে ওসামা (১৬)।
এএসআই আলা উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার জনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে ছোরাগুলির আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে ওসামাকে ২৪ নম্বর ওয়ার্ডে এবং অন্যদেরকে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়তে পারেন:
মিয়ানমারে গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চমেকে








