নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬

নরসিংদী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৩৭

বিদ্যুৎস্পৃষ্ট নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার গকুলনগর এলাকার একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার ওবায়দুল্লাহ মোল্লার ছেলে বরকত হোসেন (১৮), দুদু মিয়ার ছেলে আবু ফাজেল (৩০), আখাউড়া এলাকার মৃত গফুর মিয়ার ছেলে হাকিম মিস্ত্রি ৫০), ভৈরব উপজেলার কমলপুর এলাকার টিটু মিয়ার ছেলে আউয়াল (২০), কালিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে কাউছার (৩০) ও রায়পুরা উপজেলার রামনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে জাকারিয়া (২৫)। তারা সবাই তাবাসসুম মটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার নামের একটি গাড়ি সার্ভিসিং সেন্টারের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গকুলনগরের লাল মিয়া ফিলিং স্টেশনের পাশে তাবাসসুম মটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার নামে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে কাজ করছিলেন ওই ছয় শ্রমিক। সেন্টারটির উঁচু ঘরের চালা থেকে লোহার যন্ত্রপাতি খোলার জন্য পাশের ফিলিং স্টেশন থেকে একটি লোহার মই ঠেলে সেন্টারে নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে লেগে যায় মইটি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান পাঁচ জন। পরে আহত অবস্থায় ভৈরব হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
আরও পড়ুন-
কলাপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
ময়মনসিংহে অ্যাসিডে দগ্ধ একই পরিবারের ৩ জন, আটক ৩

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের