৯৮ টন ত্রাণ নিয়ে যুক্তরাজ্যের বিমান চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৮

যুক্তরাজ্যের ত্রাণবাহী বিমান (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য থেকে ৯৮ টন ত্রাণ এসেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পৌনে ৪টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাজ্যের ত্রাণবাহী বিমানটি এসে পৌঁছায়। জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে যুক্তরাজ্য এই ত্রাণ বাংলাদেশে পাঠিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান যুক্তরাজ্যের এ ত্রাণ গ্রহণ করেন। দেশটির ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশলাল এইড (ডিএফআইডি) এর লজিস্টিক্স অফিসার মার্ক কুইন হাবিবুর রহমানের কাছে ত্রাণ হস্তান্তর করেন। এসময় আইওএম-এর চট্টগ্রাম অঞ্চলের অ্যাডমিন ও ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর ওজন ৯৮ দশমিক ৫২ মেট্রিক টন বলেও জানায় এ সূত্র।

বিমান থেকে ত্রাণসামগ্রী নামানো হচ্ছে (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গাদের জন্য চার হাজার ২৬১ পিস তাঁবু পাঠিয়েছে যুক্তরাজ্যের ডিএফআইডি। শিগগিরই এই ত্রাণ কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে রোহিঙ্গাদের জন্য ভারত তৃতীয় দফায় ৭০০ মেট্রিক টন ত্রাণ পাঠায়। বেলা ১১টার দিকে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে এ ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। একইদিন সকালে চীন সরকার দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠায়। চীনের ত্রাণবাহী বিমানটি সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের