শরীয়তপুরে সব রুটে বাস চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৯:২৬আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:২৯

শরীয়তপুর তুচ্ছ ঘটনার জের ধরে শরীয়তপুরের সব রুটে সোমবার (২ অক্টোবর) বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার বিকাল সাড়ে ৫ টায় আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বিষয়টি নিশ্চিত করেন।

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর পৌর বাস টার্মিনালে বাসের সিরিয়াল দেওয়া নিয়ে দুপুরে বাস মালিক সমিতির সদস্য নাসির ব্যাপারী ও শ্রমিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদারের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মালিক পক্ষের কার্যালয়ে ডেকে নিয়ে সুমন তালুকদারসহ কয়েকজন শ্রমিককে অপমান করা হয়। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা মালিক পক্ষের কার্যালয়ে হামলা চালান এবং বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিকদের ছোঁড়া ঢিলের আঘাতে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির আহত হন।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী বলেন, ‘বাসের সিরিয়াল নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমরা বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসেছিলাম। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগেই শ্রমিকেরা আমাদের ওপর হামলা চালায়, বাস ভাঙচুর শুরু করে।’

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ‘বাস মালিকের সঙ্গে এক শ্রমিক নেতার তর্কের জের ধরে পুলিশ ও মালিক সমিতি মিলে শ্রমিকদের মারধর করেছে। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে হামলা ও বাস ভাঙচুরের ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী