কূটনৈতিক তৎপরতার কারণে মিয়ানমার নিজের অবস্থান থেকে সরে এসেছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১২:২৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:০৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী

সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে মিয়ানমার তাদের অবস্থান থেকে সরে এসেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘রোহিঙ্গাদের ফেরত নেবে না বলে তাদের সেনা প্রধান ঘোষণা দিয়েছিল। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব না দিয়ে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছিল। এখন মিয়ানমার তাদের সেই অবস্থান থেকে সরে এসেছে। মিয়ানমার এখন বাংলাদেশে তাদের মন্ত্রী পাঠিয়েছে। এটি কি আমাদের কূটনৈতিক বিজয় নয়? মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এটাকে শেখ হাসিনা সরকারের সাফল্য উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনীতি করতে গিয়ে বিএনপি এতিম হয়ে গেছে। তারা কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মানবিকতার নামে তামাশা করেছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। সেই লক্ষ্যে বেকারদের কর্ম সংস্থানসহ স্থানীয়দের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,  সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,  সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: ভারতীয় হনুমান নাটোরের লোকালয়ে এসে আক্রমণের শিকার

/জেবি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী