সীমান্তে বাংলাদেশিকে পিটিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৬:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১৭

সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নির্যাতনের শিকার ইয়াসিন আলী পেশায় একজন জেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার (৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত ইয়াসিন আলী ভোলাহাট উপজেলার পাঁচ টিকরী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে উপজেলার চরধরমপুর ও গিলাবাড়ী সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশি জেলে ইয়াসিন আলী ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এ সময় বিএসএফের ৮২নং ব্যাটালিয়নের মালদহ জেলার মোচিয়া ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে তাকে সেখানেই ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে ৮২নং বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

একদিকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে পুড়িয়ে মারার হুমকি

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম