পুলিশের ওপর হামলা: ‘শিবির নাসিরের’ পাঁচ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
০৪ অক্টোবর ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৪৫

সাংবাদিকের দিকে পানির বোতল ছুড়ে মারেন শিবির নাসির পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের মামলায় ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার নাসির উদ্দিন ওরফে শিবির নাসিরকে পাঁচ বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিন এ রায় ঘোষণা করেন। একই রায়ে দণ্ডবিধির তিনটি পৃথক ধারায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়হাদ চৌধুরী রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়হাদ চৌধুরী রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের কাজে বাধাদান, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির তিনটি ধারায় তাকে ওই কারাদণ্ড দেন।’

এই মামলাটি ছাড়াও নাসিরের বিরুদ্ধে নগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, গুমসহ প্রায় ৩৬টি মামলা আছে। এরমধ্যে কয়েকটি মামলায় ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে তার সাজা হয়েছে। 

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ৬ এপ্রিল পুলিশ নাসিরকে গ্রেফতার করতে চট্টগ্রাম কলেজের শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় অভিযানে যায়। ছাত্রাবাসটির সামনে শিক্ষকদের আবাসনের পরিত্যক্ত ভবনে বাইরে থেকে তালা দেওয়া একটি কক্ষের ভেতর লুকিয়ে ছিল নাসির। এ সময় দরজা ভেঙে নাসিরকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে শিবিরের সন্ত্রাসীরা ছাত্রাবাস থেকে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরে এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় নাসির, ইয়াকুব ও হুমায়ন নামে তিনজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০০১ সালের ১৭ নভেম্বর নাসিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এর আগে অপর দুই আসামি ইয়াকুব ও হুমায়ন নাজিরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়।

আরও পড়ুন:

একদিকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে পুড়িয়ে মারার হুমকি

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান