বগুড়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান, ব্যাটারি রিকশা ধ্বংস

বগুড়া প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ২০:১০আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২০:২৩

অবৈধ যান ধ্বংস করায় কান্নায় ভেঙে পড়েন এক রিকশা চালক

বগুড়া শহরে যানজট নিরসন ও অবৈধ যান চলাচল বন্ধে জেলা পুলিশ প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযানে চালানো হয়।       বুধবার দুপুরে শহরের সাতমাথা থেকে ১২টি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়। পরে রোলার দিয়ে রিকশাগুলো ধ্বংস করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী মুন রাজীব, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল মণ্ডল। এসময় তাদের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ছিল। পরে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন ঘটনাস্থলে এসে এই অভিযানের প্রতি সমর্থন জানান।

বগুড়া পৌরসভার সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা জানান, অভিযানের প্রথম দিন বুধবার ১৭টি ব্যাটারি চালিত রিকশা ধরা হয়েছে। এর মধ্যে চালকরা ৫টি নিয়ে পালিয়ে গেছে। পরে রোলার চালিয়ে ১২টি রিকশা ধ্বংস করা হয়েছে।

বগুড়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে

পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধ যানবাহন প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আগে আটক করা যানবাহনগুলোও ধ্বংস করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট জানিয়েছেন, বগুড়া আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সিদ্ধান্ত অনুসারে রেজিস্ট্রেশন বিহীন সিএনজিসহ সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চলবে। বগুড়া শহরকে যানজট মুক্ত করতে অবৈধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া রাস্তা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

অবৈধ যানবাহন বিক্রির শো রুমসহ এ ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়ে রুহুল আমিন নামে এক রিকশা চালক জানান, তিনি কিস্তিতে অর্ধ লক্ষাধিক টাকায় রিকশাটি কিনেছিলেন। আজ সেটি ধ্বংস করে দেওয়ায় তাকে পথে বসতে হবে।

আরও পড়তে পারেন: আদালত প্রাঙ্গণে তিন সাংবাদিক লাঞ্ছিত, পুলিশ সদস্য প্রত্যাহার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম