১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়েছে চট্টগ্রাম মৎস্য অফিস

চট্টগ্রাম ব্যুরো
০৫ অক্টোবর ২০১৭, ০২:৫৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৪:১১

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সময়ে মাছ ধরার কাজে ব্যবহার করায় মোট ১৫ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে জেলা মৎস অফিস। বুধবার (৪ অক্টোবর) মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মমিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বুধবার) নগরীর পতেঙ্গা এলাকায় অবস্থিত আকমল আলী ঘাটে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এছাড়া সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে আরও দুই হাজার মিটার, সন্দ্বীপ উপজেলায় আরও ছয় হাজার মিটার এবং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মীরসরাই উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’
জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘১ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরপর থেকে গত চার দিনে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এছাড়া ২৭টি মাছ অবতরণ কেন্দ্র, একশ আটটি মাছের ঘাট, একশ ১৮টি মাছের আড়ত এবং তিনশ ৬৮টি বাজার পরিদর্শন করা হয়েছে।’
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অভিযান চালিয়ে চারটি মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়ে ইলিশ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মা ইলিশ রক্ষা ও তাদের ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব হামিদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আরও পড়ুন-
নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: তিন আসামির ফাঁসি
মুন্সীগঞ্জের জেলেদের জন্য নেই চালের বরাদ্ধ, বিকল্প কর্মসংস্থানও নেই

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান