রোহিঙ্গাদের জন্য ২০ মেট্রিক টন ত্রাণ দেবে মানিকগঞ্জ পৌরসভা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১৬:২১আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৬:২৮

রোহিঙ্গাদের জন্য ত্রাণ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য ২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠাবে মানিকগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও রোহিঙ্গা শরণার্থী ত্রাণ সহায়তা ব্যবস্থাপনা কমিটি, মানিকগঞ্জ এর আহ্বায়ক গাজী কামরুল হুদা সেলিম এসব জানান। স্থানীয় জেলা প্রসাশন ও সেনাবাহিনীর সহায়তায় এই ত্রাণ রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।

পৌর মেয়র আরও জানান, গত ২৫ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসনের অনুমতিতে এই ত্রাণ সংগ্রহের জন্য পৌরবাসীর কাছে আহ্বান করা হয়। সবার সার্বিক সহযোগিতায় এ পর্যন্ত আমরা ৯ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ পেয়েছি। আমরা রোহিঙ্গাদের জন্য এক হাজার প্যাকেট বরাদ্দ করেছি। চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় ২০ কেজি পণ্যসামগ্রী থাকবে প্যাকেটিতে। প্রতিটি প্যাকেটে প্রায় ১৫০০ টাকার পণ্য থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রাণ সহায়তা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সাবেক জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মোন্নাফ খান, অর্থ জিম্মাদার মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ মূসা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও কাউন্সিলররা।

আরও পড়ুন:

আজ থেকে রোহিঙ্গাদের পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’: ত্রাণমন্ত্রী 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম