রোহিঙ্গাদের নিয়ে অবৈধ ব্যবসা করলে ছাড় নেই: র‌্যাবের ডিজি

কক্সবাজার প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:৫৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে র‌্যাবের ডিজি র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘রোহিঙ্গারা নির্যাতিত। তাদের নিয়ে যদি কেউ অবৈধ ব্যবসা ও অপরাধ করে তাদের আমরা ছাড় দেব না। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

র‌্যাবের ডিজি আরও বলেন, ‘মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় কাজ করবে র‌্যাব। এজন্য র‌্যাবের জনবল বাড়ানোসহ টেকনাফে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। যাতে করে সবার নিরাপত্তা বিধানে র‌্যাব আইনি ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্য নির্যাতিত এসব রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখা। এজন্য কোনও রোহিঙ্গা যাতে এই নির্দিষ্ট জায়গার বাইরে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ এজন্য স্থানীয় জনগণ ও সমাজের বিভিন্ন পেশার মানুষের সহায়তা কামনা করেন তিনি।

এরপর ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন র‌্যাবের মহাপরিচালক।

আরও পড়ুন:

আজ থেকে রোহিঙ্গাদের পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’: ত্রাণমন্ত্রী 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম