কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ জানান, রবিবার রাতে ইউএনও অফিসের নাজির মোস্তাফিজুর আহম্মেদের কক্ষে চোর প্রবেশ করে। এ সময় চোর নগদ ৪২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সেই সঙ্গে সাব-রেজিস্ট্রার অঞ্জু দাসের কক্ষ থেকে মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় নৈশ প্রহরী সেলিম উদ্দিন, মুক্তার হোসেন, আরিফুর রহমান, কামাল হোসেন ও স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শনকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুরির ঘটনায় মিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:
বাংলাদেশে প্রবেশ করছে আরও হাজার হাজার রোহিঙ্গা (ছবিতে)







