হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ০৯:৪৪আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৯:৪৪

বন্দুকযুদ্ধ হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে বাহুবল উপজেলার দারাগাঁও চা বাগানের ২নং সেকশন এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত মদনের বাড়ি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামে।

পুলিশ জানায়, অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেফতার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম প্রকাশ করে এবং তাদের অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার ও অন্যান্য ডাকাতদের ধরতে বৃহস্পতিবার ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। অভিযানের সময় হঠাৎ পুলিশের ওপর গুলিবর্ষণ করে ডাকাত মদনের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাত মদন পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাতদের ছোড়া গুলি লাগে মদনের বুকে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ডাকাত মদনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিল।

আরও পড়ুন:

ফটো সাংবাদিকের ওপর চড়াও এক ট্রাফিক সার্জেন্ট

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম