হিলি বন্দরে কাঁচা মরিচের দাম কমেছে

হিলি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৭:২৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:৩৫

ট্রাক থেকে নামানো হচ্ছে মরিচ (ছবি-প্রতিনিধি)

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম কেজিতে ২৫ থেকে ৩৫ টাকা কমেছে। দুই দিন আগে যে কাঁচা মরিচের দাম কেজিতে ছিল ৯৫ থেকে ১শ’ ১০ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বেড়েছে। এতে বাজারে পণ্যটির সরবরাহও বেড়েছে। তাই কাঁচা মরিচের ঝাল কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত মাস থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। প্রথম দিকে প্রতিদিন গড়ে দুই থেকে তিন ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে প্রতিদিন পাঁচ থেকে সাত ট্রাক কাঁচা মরিচ আমদানি হচ্ছে।

সূত্র আরও জানায়, ৩ অক্টোবর পূজার ছুটি শেষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরুর দিনে দু’টি ট্রাকে ১৭ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৪ অক্টোবর চারটি ট্রাকে ৩১ টন কাঁচামরিচ আমদানি হয়। ৫ অক্টোবর সাতটি ট্রাকে ৬৮ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৭ অক্টোবর পাঁচটি ট্রাকে ৪০ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৮ অক্টোবর আটটি ট্রাকে ৭৮ টন কাঁচা মরিচ আমদানি হয়। ৯ অক্টোবর পাঁচটি ট্রাকে ৪৭ টন কাঁচা মরিচ আমদানি হয়। ১০ অক্টোবর পাঁচটি ট্রাকে ৩৯ টন কাঁচা মরিচ আমদানি হয়। ১১ অক্টোবর সাতটি ট্রাকে ৫৪ টন কাঁচা মরিচ আমদানি হয়। এভাবে গত আট দিনে বন্দর দিয়ে ৪৩টি ট্রাকে ৩৭৪ টন কাঁচা মরিচ আমদানি হয়। আর গত সেপ্টেম্বর মাসে ভারত থেকে ৩২টি ট্রাকে ৩০৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

হিলি বন্দরে ভারত থেকে আসা কাঁচা মরিচবোঝাই ট্রাক (ছবি-প্রতিনিধি)

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ প্রকারভেদে (ট্রাক-সেল) প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এসব জাতের কাঁচা মরিচ ৯৫ টাকা থেকে ১শ’ ১০ টাকা দরে বিক্রি হয়েছিল। অন্যদিকে, বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ খুচরা পর্যায়ে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এই কাঁচা মরিচ ১শ’ টাকা থেকে ১শ’ ১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাজারে দেশি জাতের কাঁচা মরিচ ১শ’ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এই কাঁচা মরিচ ১শ’ ২০ টাকা থেকে ১শ’ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মো. বাবলু রহমান ও আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যায়। এর প্রভাবে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। ফলে দামও বাড়তে শুরু করে। তাই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়, যার পরিমাণ গত কয়েক দিনে বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। তাই দাম কমছে।

একই কথা জানান হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো.সোহরাব হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এটা অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের