ফরিদপুরে সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

ফরিদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৮:০২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:২০

সংসদ উপনেতার গাড়িবহরে হামলা ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এ সময় সংসদ উপনেতা ও তার প্রটোকলে থাকা নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মহিউদ্দিনের গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে তারা অক্ষত আছেন। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে তালমা মোড়ে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক লোক ইট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। হামলায় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

সংসদ উপনেতার গাড়িবহরে হামলা নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজে হামলার শিকার হয়েছি। জামাল হোসেনের সমর্থকরা এই হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে সংসদ উপনেতা নিরাপদে তার গ্রামের বাড়ি রসুলপুরে যান।

তবে হামলার কথা অস্বীকার করেছেন জামাল হোসেন। তিনি বলেন, ‘আমি কয়েকদিন যাবত ঢাকায় রয়েছি। আমি শুনেছি দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন সংসদ উপনেতার গাড়িবহর ওইদিক দিয়ে যাচ্ছিল। ওই সময় তিনি হামলার শিকার হন।’

এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা সংসদ উপনেতার বাড়িতে যান।

 আরও পড়ুন:

‘ডিম তো পেলামই না, উল্টো মার খেলাম’

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের