অতীতের মতো ভবিষ্যতেও উন্নয়ন হবে: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৩:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৩৩

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। অতীতে যেভাবে উন্নয়ন হয়েছে ভবিষ্যতেও সেভাবে উন্নয়ন হবে। জনগণ কাজ করার জন্য ভোট দিয়ে আমাকে মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর নির্বাচিত করেছে। তাই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় ৬ ও ৭ নং ওয়ার্ডে ৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের পাঁচটি রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহযোগিতা করে যাচ্ছেন। এরইমধ্যে অনেক প্রজেক্ট পাশ হয়ে এসেছে। আগামী দুই মাসের মধ্যে আরও ৫শ’ কোটি টাকার প্রজেক্ট পাশ হয়ে আসবে। তখন এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যা আর থাকবে না।’

তিনি কাউলিন্সরদের উদ্দেশে প্রজেক্টে শুধু রাস্তাঘাট নয়, প্রতিটি ওয়ার্ডে পুকুর ও খেলার মাঠ অন্তর্ভুক্ত করে দেওয়ার আহ্বান জানান। তিনি সিটি কর্পোরেশন থেকে ওই সব পুকুর বাঁধাই ও খেলার মাঠগুলোতে খেলার উপযোগী করে গড়ে তোলার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মতিউর রহমান, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাসহ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 আরও পড়তে পারেন: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে রোহিঙ্গারা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান