ঝিনাইদহে আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ০২:০২আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০২:০২

আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

ঝিনাইদহ জেলা বিএনপির ডাকা অর্ধদিবস হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (২৫ অক্টোবর) রাতে পৌরসভার সামনে থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সেসময় বিএনপির ডাকা বৃহস্পতিবারের হরতালে সাড়া না দিতে নাগরিকদের আহ্বান জানান বক্তারা।

হরতালের প্রতিবাদে সাবেক যুবলীগ নেতা কাজী মিলনের নেতৃত্বে পৃথকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় বুধবার (২৫ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের ১০ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা। এ রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহে হরতালে ডাক দিয়েছে জেলা বিএনপি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান