হাতকড়াসহ পালালো ওয়ারেন্টভুক্ত আসামি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৫:০৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৫:০৮

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচিতে মাহমুদুল হাসান (২৮) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বেলকুচি উপজেলার সাগরিকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

বেলকুচি থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম, শরীফুল ইসলাম, শামীম আহম্মেদ, জুলাহাস আহম্মেদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  আবুল কালাম আজাদ, আব্দুল মতিন ও আবু বকর সিদ্দীক মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে  অভিযানে যান। তারা মুকুন্দগাঁতী মহল্লায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসানকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে মোটরসাইকেলে করে হাসানকে বেলকুচি থানায় আনা হচ্ছিলো। উপ-পরিদর্শক শরীফ একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাঝখানে আসামি হাসানকে বসিয়ে পেছনে উপ-পরিদর্শক আলীম ছিলেন। তারা বেলকুচি থানার অদূরে সাগরিকা সিনেমা হলের কাছে পৌঁছালে আসামি হাসান এসআই আলীমের নাকে ঘুষি মেরে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এ সময় হাসান লাফ দিয়ে হাতকড়াসহ খাল সাঁতরে পালিয়ে যায়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বলেন, ‘হাসানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।’

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম