অভিনব কায়দায় ব্যাংক থেকে ব্যবসায়ীর টাকা লোপাট

কুমিল্লা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ২০:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:৩৬

প্রতারক চক্রের তিন সদস্য কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার অগ্রণী ব্যাংক শাখা থেকে আবদুর রাজ্জাক নামে এক সবজি ব্যবসায়ীর পাঁচ লাখ ৭২ হাজার টাকা নিয়ে গেছে তিন সদস্যের একটি প্রতারক দল। রবিবার (২৯ অক্টোবর) একটি শপিং ব্যাগে ওই টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য গিয়েছিলেন ব্যবসায়ী আবদুর রাজ্জাক।

ব্যবসায়ী আবদুর রাজ্জাকের  (৬০) বাড়ি পাবনা জেলায়। তিনি কুমিল্লায় পাইকারি ব্যবসা করেন।

সূত্র জানায়,আ. রাজ্জাক উত্তরবঙ্গ থেকে ট্রাকে সবজি এনে কুমিল্লার নিমসার বাজার এলাকার বিভিন্ন আড়তে বিক্রি করেন। রবিবার সকালে তিনি নিমসার বাজারে আড়ত মালিক সাইফুল ইসলামের কাছ থেকে সবজি বিক্রির পাঁচ লাখ ৭২ হাজার টাকা নেন। বেলা পৌনে ১১টায় তিনি একটি শপিং ব্যাগে ওই টাকা নিয়ে ব্যাংকে তার একাউন্টে জমা দিতে যান।

ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, আবদুর রাজ্জাক টাকার ব্যাগটি নিয়ে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ান। এ সময় তার পেছনে থাকা প্রতারক চক্রের এক সদস্য নিজের পকেট থেকে কিছু টাকা নিচে ফেলে দেয়। আরেক সদস্য এসে আবদুর রাজ্জাককে বলে তার পায়ের কাছে টাকা পড়ে আছে। এ সময় আবদুর রাজ্জাক তার টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের গ্লাসের সামনে রেখে নিচু হয়ে টাকা তুলতে যান। এই ফাঁকে অপর পাশে থাকা চক্রের অন্য সদস্য টাকার ব্যাগটি হাতে নিয়ে নেয়। একই সময় চক্রের তিন সদস্য দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যায়। আবদুর রাজ্জাক নিচ থেকে টাকা তুলে দাঁড়িয়ে তার ব্যাগটি না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন। তিনি চিৎকার করে বিষয়টি উপস্থিত লোকজনদের জানান।

সিসি টিভির ফুটেজে আরও দেখা যায়, ব্যবসায়ী আবদুর রাজ্জাক ব্যাংকে প্রবেশের ১৫ মিনিট আগেই প্রতারক চক্রের তিন সদস্য ব্যাংকে প্রবেশ করে।

ঘটনার পরপর ব্যাংকের ম্যানেজার জয়ন্ত সেন দেবপুর ফাঁড়ি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মঞ্জুর কাদের ভূইয়া ঘটনাস্থলে যান। পরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে ব্যাংকে গিয়ে সিসি টিভির ফুটেজ দেখেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১১ দিন আগে বুড়িচং সদর বাজারে সোনালী ব্যাংক থেকে আবদুল কুদ্দুছ নামে এক ব্যবসায়ীর এক লাখ টাকা নিয়ে যায় একটি চক্র। সিসি টিভির ফুটেজ দেখে এ দু’টি ঘটনা একই চক্রের বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন:

খালেদা জিয়ার কক্সবাজার সফর: বিকাল থেকে পাল্টে গেছে দৃশ্যপট

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম