হবিগঞ্জে আগুনে পুড়লো ২০টি দোকান, দগ্ধ ব্যবসায়ী

হবিগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৫:৫৩

হবিগঞ্জ বাজারে আগুন হবিগঞ্জ সদর উপজেলায় আগুনে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় এক ব্যবসায়ী দগ্ধ হন। বুধবার (১ নভেম্বর) ভোরে নিজামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

দগ্ধ শামসুদ্দিন মিয়া (৩০) সদর উপজেলার নিতাইচক গ্রামের বাসিন্দা। তাকে ঢাকা  মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি  নিশ্চিত করেছেন।

দগ্ধ ব্যবসায়ী শামসুদ্দিন মিয়া স্থানীয়রা জানান, বুধবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শামসুদ্দিন মিয়া নামে এক ব্যবসায়ীর শরীর ঝলসে গেছে। স্থানীয় লোকজন তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা: উচ্চ আদালতে থমকে আছে বিচার কাজ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম