জেলা প্রশাসকের মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ২২:২৪আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২২:২৪

ময়মনসিংহের জেলা প্রশাসকের (ডিসি) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বিষয়টি জানতে পেরে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।

মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা (প্রতীকী ছবি) এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে একটি সরকারি কর্মশালা চলাকালে জানতে পারি আমার মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা বিষয়টি আমাকে জানিয়েছেন। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে জানানো হয়।

তিনি আরও জানান, নম্বরটি ক্লোন করে ওই প্রতারক চক্র বেশ কয়েকজনকে জেলা প্রশাসকের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছে। তবে কেউ প্রতারিত হয়েছে কিনা এ বিষয় জানাতে পারেননি জেলা প্রশাসক।

জানা যায়, চক্রটি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ফোন করে বদলি, টিআর, কাবিখা প্রকল্পের বরাদ্দের কথা জানানো এবং প্রকল্প পেতে যোগাযোগ করার জন্যও বলা হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম