ফেনী বিএনপিতে কোনও গ্রুপিং নেই: জয়নাল আবদীন ভিপি

ফেনী প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৭, ০২:৫৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ০৩:০৫

ফেনীতে বিএনপির সংবাদ সম্মেলন

ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীন ব্যাপার নয় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জয়নাল আবদীন ভিপি। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনীতে আয়োজিত বিএনপির এক সম্মেলনে তিনি এসব বলেন।

সম্প্রতি খালেদা জিয়ার গাড়িবহরে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর ও মহিপালে বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি এ সাংবাদিক সন্মেলনের আয়োজন করে।

এসময় জয়নাল আবদীন ভিপি বলেছেন, ‘কারা হামলা করেছে মিডিয়ার কল্যাণে তা সারা দেশের মানুষ দেখেছে। অথচ আওয়ামী লীগ এটা নিয়ে মিথ্যাচার করছে।’

বিএনপির মধ্যে গ্রুপিংয়ের ব্যাপারে আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে জয়নাল আবদীন ভিপি আরও বলেন, ‘সাবেক মহিলা এমপি রেহানা আক্তার রানুর সাথে আমার কোনও গ্রুপিং নেই। সে আমার ভাতিজি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি ও জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম