রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ বিদেশিসহ আটক ২৬

কক্সবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১১:৪৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:০৩

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ বিদেশিসহ ২৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট খালেদ মাহমুদ ও সহকারী পুলিশ সুপার চাউলাই মার্মার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন চীনের, চারজন ব্রিটিশ ও ২১ জন বাংলাদেশি নাগরিক। নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করায় তাদের আটক করা হয়।

তিনি জানান, মঙ্গলবার (৭ নভেম্বর)  সকালে বিদেশিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলেও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নিকারুজ্জামান জানান, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ বা অবস্থান না করার নির্দেশনা দেওয়া আছে। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে অভিযান চালানো হয়। এখন প্রতিদিন সন্ধ্যার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

/এসএসএ/ এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম