বিশ্বজিৎ হত্যা মামলার আসামি আল আমিন ভারতে!

জহিরুল ইসলাম খান, মাদারীপুর
০৮ নভেম্বর ২০১৭, ১১:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৩:৫৫

বিশ্বজিৎ হত্যা মামলা পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের একজন মাদারীপুরের আল আমিন শেখ। পলাতক এই আসামি এখন কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে আল-আমিন। সাতবাড়িয়া গ্রামের পাশের গ্রাম হাসানকান্দির এক বাসিন্দা সম্প্রতি কলকাতায় ঘুরতে গিয়ে আল-আমিনের সঙ্গে দেখা হয়। এরপর গ্রামে ফিরে এসে তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান।

আল-আমিনের ব্যাপারে তার বাবা আক্কাস আলীর কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে কোথায় আছে, তা জানি না। তবে তার সঙ্গে মোবাইলে কথা হয়েছে। মোবাইলে যে নম্বর দিয়ে কথা বলে তা বিদেশি নম্বর। তবে তা কোন দেশের নম্বর তা জানি না।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আল-আমিনের পরিবার খুবই দরিদ্র। এলাকায় সে মেধাবী হিসেবেই পরিচিত ছিল। এলাকার লোকজন তাকে তেমন একটা চেনেও না। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর আল-আমিন একবার গ্রামের বাড়িতে আসে। এরপর তাকে আর দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, আল-আমিন কলকাতায় আছে। সে কলকাতার সিটি সেন্টার নামে একটি শপিং মলে চাকরি করে।

সাতবাড়িয়া এলাকার মেম্বার শাখাওয়াত হোসেন জানান, আল-আমিন বিদেশে পালিয়ে গেছে। কিন্তু কোন দেশে আছে তা কেউ নিশ্চিত জানে না।

মাদারীপুর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, যে কোনও আসামির সাজা হওয়ার পর সাজা ওয়ারেন্ট সংশ্লিষ্ট থানায় আসে। পুলিশের পক্ষ থেকে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। আল-আমিন শেখের বিষয়টি মাদারীপুর জেলা পুলিশ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তার অবস্থানের ব্যাপারে পুলিশের কাছে কোনও তথ্য নেই। তবে তাকে জেলার মধ্যে যেখানেই পাওয়া যাবে গ্রেফতার করা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান