আ.লীগ সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে: যুগ্ম মহাসচিব সরোয়ার

বরিশাল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:১১

  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার বক্তব্য রাখছেন

আওয়ামী লীগ সরকার দেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আওয়ামী লীগ আইন বিভাগকে নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে। তারা বিরোধী দলকে জেলে পুরে নির্বাচন করার ষড়যন্ত্রে করছে।’ বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত ৭ নভেম্বরের ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার মসনদে থাকার জন্য নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে। অন্যদিকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। এটা আওয়ামী লীগের ভাওতাবাজীর রাজনীতি ছাড়া আর কিছু না। সরকার যদি মনে করে খালেদা জিয়াকে জেলে পুরে আবার মসনদে বসবে, তা হলে তারা বোকার স্বর্গে বাস করছে।’

যুগ্ম-মহাসচিব সরোয়ার আরও বলেন,‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে ছিলেন। আমরা স্বাধীনতার কথা বলি। কিন্তু আমাদের গণতন্ত্র কোথায়? সরকার অবৈধভাবে টিকে থাকার জন্য দেশের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘পারমিশনের নামে বিএনপিকে সভা-সমাবেশ করতে দিচ্ছেন না। সময় অপেক্ষা করছে। লাখো জনতা যেদিন বের হয়ে আসবে, সেদিন তারা আর পারমিশনের অপেক্ষা করবে না। তাদের কেউ আটকাতে পারবেন না। ’

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন শিকদার,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মুক্তিুযোদ্ধা নুরুল আলম ফরিদ, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারীন, আলি হায়দার বাবুল, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সম্পাদক এমজি ফারুক, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বসির আহমেদ প্রমুখ।

 আরও পড়ুন: কলেজ শিক্ষকসহ যবিপ্রবি’র প্রশ্নফাঁস চক্রের ৬ জনের কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান