নাটোরে ২০০ পাওয়ার ক্রাশার মালিকের বিরুদ্ধে উকিল নোটিশ, ১৫টি মামলা

নাটোর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ২০:১১আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:১১

পাওয়ার ক্রাশার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল ও নাটোর সুগার মিল এলাকায় অবৈধভাবে চালিত পাওয়ার ক্রাশার (যন্ত্র চালিত আখমাড়াই কল) মালিকদের মধ্যে ২০০ জনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে ১৫টি। অন্যান্যদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি নিচ্ছে মিল প্রশাসন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) রাকিব জানান, আগামী ১৭ নভেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুম শুরু হবে। এবার আড়াই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৮ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিল এলাকায় পাওয়ার ক্রাশার রয়েছে ২০০ থেকে ২৫০টি। এবারের আখ মাড়াই মৌসুম শুরুর আগেই প্রায় দেড় শতাধিক পাওয়ার ক্রাশার মালিক অবৈধভাবে আখমাড়াই শুরু করেছে। এভাবে চলতে থাকলে মিলের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। তাই প্রায় ১০০ পাওয়ার ক্রাশার মালিকের নামে উকিল নোটিশ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও নোটিশ পাঠানো হবে।

এক প্রশ্নের জবাবে রাকিব দাবি করেন, নোটিশ পাঠানো ব্যক্তিদের মধ্যে প্রায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, পাওয়ার ক্রাশারে আখ  মাড়াই বন্ধে ভ্রাম্যমাণ আদালত, প্রশাসনের অভিযান ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিসহ বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে। এরপরও যারা ক্রাশারে আখ  মাড়াই বন্ধ করবেন না তাদের বিরুদ্ধে মামলা করা ছাড়া উপায় থাকবে না।

অপরদিকে, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৭-১৮ মাড়াই মৌসুমে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করো হয়েছে। আগামী ১৭ নভেম্বর এই মাড়াই মৌসুমের উদ্বোধন করা হবে। কিন্তু ইতোমধ্যেই মিল এলাকার প্রায় ১২০টি পাওয়ার ক্রাশার মালিক আখ মাড়াই শুরু করেছেন। এ বিষয়ে প্রায় ১০০ জনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও  প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১টি ক্রাশার জব্দ করা হয়েছে। ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শহিদুল্লাহ জানান, কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে ক্রাশারে আখ সরবরাহ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে ক্রাশার মালিকদের বিরুদ্ধে উদ্বুদ্ধকরণ আলোচনা, প্রশাসনের অভিযান, উকিল নোটিশ ইত্যাদি করা হচ্ছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম