গাজীপুরে ঢাকামুখী গণপরিবহন বন্ধ, বিএনপির ২৯ নেতা-কর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১১:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১১:২৫

গাজীপুর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রবিবার (১২ নভেম্বর) সকাল থেকেই গাজীপুর থেকে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। গাজীপুর থেকে অন্যান্য স্থানের যানবাহন চললেও ঢাকার দিকে কোনও গাড়ি চলছে না। এদিকে সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখার কথা বলে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ তালুকদার জানান,আইন-শৃঙ্খলা বজায় রাখতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১১ নভেম্বর) রাতে যুবদল নেতা আমজাদ হোসেন ঝুনাসহ সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান,শনিবার রাতে কালিয়াকৈর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনির সিকদারসহ ১১ নেতাকর্মীকে আটক করা হয়। সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনও অবনতি না হয় সেজন্য তাদের আটক করা হয়েছে।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহ্জাহান ফকির এবং গাজীপুর জেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ ও শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারিছ মাঝিসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।   

এছাড়া কাপাসিয়া থেকে চারজন,কালীগঞ্জ থেকে দু’জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আমাদের নেতা-কর্মীদের আটক করে ভয়-ভীতি ছড়াচ্ছে। এছাড়া পুলিশ সদস্যরা ঢাকার দিকে কোনও গাড়ি চলতে দিচ্ছে না। তবে এ অভিযানের আগেই আমাদের অধিকাংশ নেতা-কর্মীরা ঢাকায় চলে গেছেন।’ 

গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা উত্তরার একটি বায়ার অফিসের কর্মকর্তা স্বপন জানান, তিনি সকাল ৮টা থেকে গাড়ির জন্য প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাস গাজীপুরের চান্দনা-চৌরাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে ঢাকাগামী যাত্রীরা পরিবহন সংকটে পড়ে বাসস্ট্যান্ডগুলোতে ভিড় জমিয়েছেন।

গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কোনও গাড়িকে বাধা দিচ্ছি না। পরিবহনের লোকেরাই গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছে না। তবে ঠিক কী কারণে তারা গাড়ি নিয়ে যাচ্ছে না সে ব্যাপারে আমি অবগত নই।’

ঢাকামুখী পরিবহনগুলো কেন চলাচল করছে না এ ব্যাপারে জানতে চাইলে পরিবহন নেতা সুলতান উদ্দিন সরকার কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

 

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম