বান্দরবানে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন

বান্দরবান প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২১:০৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২২:২৩

নবান্ন উৎসব উপলক্ষে বান্দরবানে আয়োজিত র‌্যালি র্যা লি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসবের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হলো ‘নবান্ন উৎসব-১৪২৪’। বুধবার (১৫ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় এসব আয়োজন।
বাংলা বর্ষপঞ্জির পহেলা অগ্রহায়ণে এই নবান্ন উৎসব পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র‌্যালিটি।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্প্রীতির মঞ্চে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসবের মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পৌর মেয়র ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
নবান্ন উৎসব উপলক্ষে মূল আয়োজনের সঙ্গে পিঠা উৎসবও অনুষ্ঠিত হয়। সম্প্রীতি মঞ্চের পাশেই রাখা হয় দুইটি স্টল। এই দুই স্টলে জুমের নতুন চালে তৈরি বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন আয়োজকরা।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক