ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চালক নিহত, ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১০:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১০:৪৩

দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাতে একটি তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ট ভ্যানের (ট্রাক) সংঘর্ষ হয়। এতে যানবাহনটি বিকল হয়ে ট্রেন লাইনের উপর ছিল। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে আবারও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে কাভার্ট ভ্যানের চালক মারা যায়, আহত হয় আরও একজন। এই ঘটনার পর দুর্ঘটনা কবলিত যানবাহন লাইনের উপরে থাকায় পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রিলিফ ট্রেন দূরে থাকায় দুর্ঘটনা কবলিত যানবাহন সরানো যাচ্ছে না। তবে দ্রুত যানবাহনটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে।

 আরও পড়ুন: নাসিরপুরের ‘অপারেশন হিটব্যাক’ মামলার এজাহারে যা আছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি