অনিয়মের কারণে কুমিল্লা নগরীর পাঁচটি ক্লিনিক বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:২৬

অনিয়মের কারণে কুমিল্লা নগরীর পাঁচটি ক্লিনিক বন্ধ ভুয়া ভাক্তার, প্যাথলজির ফ্রিজে রক্ত রাখা এবং বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার দায়ে কুমিল্লা নগরীর পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- কুমিল্লা নগরীর রেইসকোর্স সিমপ্যাথি হাসপাতাল, ঝাউতলা কমফোর্ট ডায়াগনস্টিক, সেভ লাইফ ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ। এছাড়া নগরীর রেইসকোর্সে অবস্থিত বি. রহমান হাসপাতালটি ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও চরম অব্যবস্থাপনার জন্য বন্ধ করা হয়। এদিকে রেইসকোর্সের মিশন হাসপাতালের প্যাথলজির ফ্রিজে রক্ত রাখায় উক্ত প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান জানান, বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার অপরাধে একটি হাসপাতাল, একটি ডায়াগনস্টিক ও একটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনিয়ম, ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং প্যাথলজির ফ্রিজে রক্ত রাখার দায়ে একটি হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া আরেকটির প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করা হয়।
তিনি আরও জানান, গত সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলায় ১২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার নগরীতে আরও ৫টি সিলাগালা করা হলো। সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার গৌরিপুরে একটি ক্লিনিকে মহিলার গর্ভে সন্তান রেখে পেট সেলাই করে এক চিকিৎসক। পরে সন্তানটি মারা যায়। এনিয়ে হাইকোর্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের তলব করে। এরপর থেকে হাসপাতাল গুলোর অনিয়ম বন্ধে কাজ শুরু করে সিভিল সার্জন অফিস।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে